ব্রেস্ট সেলফ এক্সামিনেশন
বাংলাদেশ সহ সারা বিশ্বে নারীদেহে ঘটিত ক্যান্সার সমূহের মধ্যে স্তন ক্যান্সার ১ম* প্রধান ক্যান্সার। বিশ্বে প্রায় প্রতি ৪ জন ক্যান্সার রোগীর মধ্যে ১ জন এই ক্যান্সারে আক্রান্ত হন। তবে আশার কথা এই যে, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান সম্ভব হলে প্রায় ৯৯% ক্ষেত্রে রোগ নিরাময় করা যেতে পারে, যা কিনা এ্যাডভান্স স্টেজ এর রোগীর ক্ষেত্রে ২৭% এ নেমে আসে।**